কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ কাজের উদ্বোধন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ ও একে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারের নেওয়া প্রকল্পের কাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ সাইমুম সরওয়ার জানান, আজ বেলা ১১টায় কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই মন্ত্রীর সঙ্গে কথা বলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করবেন।