কক্সবাজার মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের এই দিনে শহরের লালদীঘির পাড়ে পাবলিক হল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শত্রুমুক্ত অঞ্চল ঘোষণা করা হয়। ওই দিন সকালে একদল মুক্তিযোদ্ধা চারটি খোলা জিপে করে কক্সবাজার শহরে আসেন। সকাল ১০টায় পাবলিক হল মাঠে (বর্তমান শহীদ দৌলত ময়দান) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং কক্সবাজারকে হানাদারমুক্ত অঞ্চল ঘোষণা করা হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আজ বৃহস্পতিবার বিকেলে পাবলিক হল মাঠে আলোচনা সভা ও বিভিন্ন সংগঠন শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। l নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।