কক্সবাজার লিগ্যাল এইডের ফেসবুক গ্রুপ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব ও অসহায় বিচারপ্রার্থীদের কাছে সহায়তার বার্তা পৌঁছে দিতে ফেসবুক গ্রুপ চালু করেছে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটি। এই কমিটির চেয়ারম্যান কক্সবাজারের জেলা ও দায়রা জজ মো.সাদিকুল ইসলাম তালুকদার। গত বৃহস্পতিবার এ গ্রুপের কার্যক্রম উদ্বোধন করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘গরিব মানুষদের জন্য আইনগত সহায়তা: প্রেক্ষিত কক্সবাজার জেলা’।
উদ্বোধনের সময় জেলা ও দায়রা জজ বলেন, আইনগত সহায়তাকে কার্যকর করার জন্য কমিটির সকল সদস্য ও প্যানেল আইনজীবীকে একটি প্লাটফর্মে নিয়ে এসে গরিব মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে ফেসবুক গ্রুপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সকল সদস্য ও প্যানেল আইনজীবীদের কাজ সহজেই মনিটর করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের প্রথম যুগ্ম জেলা জজ মো. সাদেকুর রহমান, দ্বিতীয় যুগ্ম জেলা মোহাম্মদ মাহাবুবুর রহমান, সহকারী জজ মেহেদী হাসান, অ্যাডভোকেট রমিজ আহমদ ও লিগ্যাল এইড সহকারী খোকন মাহমুদ উপস্থিত ছিলেন।