কক্সবাজার শহর থেকে ২২ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে শনিবার রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ মিয়ানমারের অনুপ্রবেশকারী ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। গতকাল রোববার বিকেলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার রাতে শহরের নুনিয়াছটা, কুতুবদিয়াপাড়া, ফদনারডেইল, সমিতিপাড়ায় অভিযান চালিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা সন্দেহে ৬৩ জনকে আটক করা হয়েছিল। রাতে থানায় যাছাই-বাছাই করে ৪১ জন বাংলাদেশিকে ছেড়ে দেওয়া হয়। বাকি ২২ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।আটক রোহিঙ্গা মোহাম্মদ আলম (২৭), নূর হোসেন (১৮) ও আবুল হাসান (২৫) বলেন, আয়রোজগারের আশায় তাঁরা মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশ করেন। সেখান থেকে সড়কপথে কক্সবাজার শহরে চলে আসেন। এখানে কয়েক দিন ধরে তাঁরা শ্রমিকের কাজ করছিলেন।