কক্সবাজার সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি এবং চিকিৎসকদের প্রাইভেট চিকিৎসা বন্ধের দাবিতে গতকাল সোমবার দুপুরে দেড় ঘণ্টার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি পাঠানো হয়। সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার ২৩ লাখ মানুষের একমাত্র ২৫০ শয্যার এই হাসপাতালে অনিয়ম-দুর্নীতি আর চিকিৎসকদের প্রাইভেট ব্যবসার কারণে গরিব রোগীরা মোটেও চিকিৎসাসেবা পাচ্ছে না। হাসপাতালে এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন ও প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা থাকলেও চিকিৎসক নেই অজুহাতে বন্ধ রাখা হয়। হাসপাতালে সেবার জন্য রোগী গেলে চিকিৎসক নেই বলে রোগীদের বেসরকারি হাসপাতালে ঠেলে দেওয়া হয়। হাসপাতালে বর্তমানে ৪৮ জন চিকিৎসক থাকার পরও অনেকে অনুপস্থিত থাকেন। চিকিৎসকদের প্রায় সরকারি চাকরির সময় বেসরকারি ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকেন। সঞ্চারকলিপিতে দাবি আদায়ের লক্ষ্যে আট দফা ঘোষণা করা হয়। এগুলো হচ্ছে: অনিয়ম-দুর্নীতি তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত দল গঠন, হাসপাতালের এক্স-রে মেশিনসহ অন্যান্য যন্ত্র চালু, সিসিইউ ও আইসিসি ইউনিট চালু, শূন্যপদে চিকিৎসক ও সেবিকা নিয়োগ ইত্যাদি। জেলা জাসদের সভাপতি নাইমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা উদীচীর সভাপতি মুহামঞ্চদ আলী জিন্নাত, সুজনের জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিকনেতা ফরিদ আহমদ, ব্যবসায়ী আজিজুল হক, গিয়াস উদ্দিন, হোটেল মালিক রমজান আলী সিকদার প্রমুখ।নাইমুল হক চৌধুরী বলেন, কতিপয় চিকিৎসকের স্বেচ্ছাচারিতার কারণে এই হাসপাতালে সাধারণ রোগীরা মোটেও সেবা পাচ্ছে না। একশ্রেণীর সুবিধাভোগী চিকিৎসক বিএনপি-জামায়াতের সময় ওই দলের অনুসারী হিসেবে হাসপাতাল নিয়ন্ত্রণ করেন। এখন তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে হাসপাতালের বারোটা বাজাচ্ছেন। গরিব রোগীদের স্বার্থে তাই জাসদ মাঠে নেমেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক অজয় ঘোষ বলেন, তাঁদের (জাসদের) দাবি মিথ্যা নয়। হাসপাতালের কিছু চিকিৎসক নিয়ম না মেনে প্রাইভেট ব্যবসায় জড়িয়ে পড়েছেন। নানা কারণে হাসপাতালে কিছু অব্যবস্থাপনাও রয়ে গেছে। এসব সমস্যা দূরীকরণের চেষ্টা চলছে। হাসপাতালে অনিয়ম-দুর্নীতির ব্যাপারে কেউ সুস্পষ্ট অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে।