কক্সবাজার সরকারি কলেজ এবারও জেলার শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার কক্সবাজার জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৯৭ জন। এর মধ্যে ৬৭ জন চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসিতে ও ৩০ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সমমানের পরীক্ষায়। কক্সবাজার সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এবার জেলার ২১টি কলেজ থেকে ৮ হাজার ৮৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৫ হাজার ৬৫৫ জন। পাসের হার ৬৩.৭৪ শতাংশ। গতবার পাসের হার ছিল ৬৪.৮০ শতাংশ।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, এইচএসসির ফলাফল ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে তাঁর কলেজটি এবারও জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করায় শিক্ষক-অভিভাবকদের প্রতি তিনি কৃতজ্ঞ।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সমমানের পরীক্ষায় জেলার ৩২টি মাদ্রাসা থেকে অংশ নেন ১ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১ হাজার ৭৮৭ জন। পাসের হার ৯৩.৪১ শতাংশ।