কক্সবাজার সরকারি কলেজ চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত ‘যুক্তির আলোয় চেতনার মুক্তি’ শিরোনামে চট্টগ্রাম বিভাগীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অডিটরিয়ামে সোমবার দুপুরে ফাইনাল রাউন্ডের এই প্রতিযোগিতায় চট্টগ্রাম কলেজ দলকে হারিয়ে কক্সবাজার সরকারি কলেজ দল চ্যাম্পিয়ন হয়। কক্সবাজার সরকারি কলেজ দলের বিতার্কিকেরা হলেন, কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ধৃতি চাকমা, নাজিয়া ছিদ্দিকা ও নিশাত নাওয়াল ইসলাম রাফা।