কক্সবাজার সরকারি মহিলা কলেজে ছাত্রীসমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের নিয়ে এক সমাবেশ ২৬ জুলাই দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নূর নবী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ এ কে ফারুক আহমদ। বক্তব্য দেন কলেজশিক্ষক কামরুন্নাহার চৌধুরী, মো. শাহ আলম, শহিদুল ইসলাম, ছরওয়ার আলম, আফরোজা সুলতানা প্রমুখ। অধ্যক্ষ বলেন, নিজেকে উন্নত করতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি কলেজের নিয়মশৃঙ্খলাও মেনে চলতে হবে।
সমাবেশে ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। —কক্সবাজার অফিস।