কক্সবাজার সৈকতে ছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীর সার্ফিং পয়েন্টে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় পানিতে নেমে নিখোঁজ হয়েছেন সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র রিফাত (২২)। বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। রিফাত সিলেট সদরের তাঁতীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টায় রিফাতসহ সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের পাঁচ ছাত্র সার্ফিং পয়েন্টে গোসল করতে নামেন। সাড়ে ১১টার সময় বিশাল একটি ঢেউ তাঁদের ভাসিয়ে নিয়ে যায়। এ সময় বেসরকারি সংস্থা ইয়াসির লাইফ গার্ড স্টেশনের ডুবুরিরা আধা ঘণ্টা সাগরের তলদেশে তল্লাশি চালিয়ে মুমূর্ষু অবস্থায় চার ছাত্রকে উদ্ধার করলেও রিফাতের সন্ধান পায়নি।