কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে গতকাল শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের উদ্যোগে এই অভিযান চালানো হয়। আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি টানা সাত বছর ধরে এটি চালিয়ে আসছে।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে সৈকত এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শুরু হয় সৈকত পরিষ্কার অভিযান। সকাল থেকে বিকেল পর্যন্ত লাবণী পয়েন্ট, সিগাল পয়েন্ট হয়ে কলাতলী পর্যন্ত প্রায় চার কিলোমিটার সৈকত পরিষ্কার করা হয়। কেওক্রাডং বাংলাদেশ এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন সংগঠনসহ ভ্রমণে আসা বিপুলসংখ্যক পর্যটক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার এইচ ই গ্রেগরি অ্যান্টলে উইলকক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রমুখ।
বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড মো. ফরহাদ হোসেন বলেন, পর্যটনশিল্পের বিকাশ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলালিংক এই কর্মসূচি পালন করে আসছে।