কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল বুধবার সকালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। কক্সবাজার সরকারি কলেজ ও রমনা রেজিমেন্ট বিএনসিসি যৌথভাবে সৈকতে দেড় ঘণ্টার এই পরিচ্ছন্নতা অভিযান চালায়।
বেলা ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন রমনা রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে রেজিমেন্ট কমান্ডার বলেন, বিশ্বের দীর্ঘতম এই সৈকতের সৌন্দর্য দেখতে লাখ লাখ মানুষ ছুটে আসেন। কিন্তু সৈকতে ময়লা-আবর্জনা অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, লোকজনকে সচেতন করতেই এই পরিচ্ছন্নতা অভিযান। সমুদ্রসৈকতকে দূষণমুক্ত রাখা জরুরি।