কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল শনিবার সকালে আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। বেসরকারি মুঠোফোন কোম্পানি বাংলালিংক এই দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় দিবসটি উপলক্ষে সৈকতে শোভাযাত্রা ও দুপুর পর্যন্ত কয়েক কিলোমিটার সৈকত পরিষ্কার করা হয়। এতে দেশি-বিদেশি পর্যটকেরা অংশ নেন। এ সংক্রান্ত অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃৃতা করেন রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক হাইকমিশনার গাজী ফিরোজ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মো. নূরুল বাসির, আমেরিকান দূতাবাসের গ্রিন টিমের প্রধান জ্যাক নেটলস, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার কক্সবাজার অফিসের প্রধান ডার্ক হেবেকার, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মোহামঞ্চদ আবদুল মুনিম তালুকদার, অনুষ্ঠানের উদ্যোক্তা কেউক্রাডং বাংলাদেশের সাদ-বিন-হোসাইন এবং বাংলালিংক চট্টগ্রাম অঞ্চলের বাণিজ্যিক প্রধান মোহামঞ্চদ ফরহাদ হোসাইন প্রমুখ।