কক্সবাজার সৈকতে বিচ ফুটবল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে গতকাল সোমবার শুরু হয়েছে ‘রানার-চ্যানেল আই’ বিচ ফুটবল। জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়েরা এই খেলায় অংশ নিচ্ছেন।
গতকাল সকালে খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, অভিনেতা আফজাল হোসেন, পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মুহাম্মদ রুহুল কুদ্দুস, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি প্রমুখ।
লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, বিচ ফুটবল বিশ্বদরবারে কক্সবাজার সমুদ্রসৈকতকে তুলে ধরতে ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, কক্সবাজারের পর্যটনকে বিশ্বমানের নেওয়ার চেষ্টা চলছে।
ফরিদুর রেজা সাগর বলেন, রানার-চ্যানেল আই বিচ ফুটবল আয়োজনের কারণ দুটি। একটি হচ্ছে কক্সবাজারকে বিশ্বপ্রান্তরে তুলে ধরা। দ্বিতীয়টি হলো ফুটবলের অতীত গৌরব ফিরিয়ে আনা।
ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।