কক্সবাজার সৈকতে সচেতনতামূলক প্রচারপত্র বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করতে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে গতকাল শুক্রবার সৈকতে ১০ হাজার প্রচারপত্র (লিফলেট) বিলি করা হয়েছে।বেলা সাড়ে তিনটায় সৈকতের লাবণী পয়েন্টে একটি পথসভায় এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।প্রচারপত্রে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটক পুলিশের সহযোগিতা নেওয়ার পাশাপাশি নিরাপদ ভ্রমণ ও সমুদ্রে গোসল করা নিয়ে নানা সতর্কতামূলক নির্দেশাবলি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জোয়ার-ভাটার সময় দেখে সমুদ্রে নামতে হবে, লাল পতাকা উড়তে দেখলে গুপ্তখাল অথবা ভাটার সংকেত ধরে নিতে হবে, সবুজ পতাকাকে জোয়ারের প্রতীক ধরে নিতে হবে, হোটেলে সঠিক তথ্য লিপিবদ্ধ করতে হবে, দূরে কোথাও গেলে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।পুলিশ সুপার জানান, ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি তাঁদের সচেতন করতে পুলিশের এই বিশেষ উদ্যোগ।সহকারী পুলিশ সুপার (মডেল থানা) তোফায়েল আহমদের সভাপতিত্বে লিফলেট বিতরণ সভায় বক্তব্য দেন, কক্সবাজারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তাফিজুর রহমান, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা, ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও ডুবুরি মোস্তফা কামাল।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, ‘গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।’