কক্সবাজার সৈকতে সার্ফিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আজ সোমবার সকাল থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। ৭০ জন সার্ফার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়ে ১০ জন। বিভিন্ন দেশের ছয়জন সার্ফার বিচারকের দায়িত্ব পালন করবেন।
গতকাল রোববার কক্সবাজার প্রেসক্লাবে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিযোগিতা আয়োজনে সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান ‘ব্র্যাক চিকেন’। ২৮ এপ্রিল বিকেলে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল বিন আনোয়ার জানান, সার্ফিংকে অ্যাডভেঞ্চার হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে ক্রিকেটের পর সার্ফিং হবে জনপ্রিয় খেলা। তাই দেশে স্পোর্টস টুরিজম গড়ে তুলতে কক্সবাজারকে বেছে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের কক্সবাজারের ব্যবস্থাপক পারভেজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী প্রমুখ।