কক্সবাজার হাইস্কুলের শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৫ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪২ বছরের পুরোনো কক্সবাজার সরকারি হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী আগামী ২৫ ডিসেম্বর। এ জন্য নাম নিবন্ধন চলছে।
আয়োজকেরা জানিয়েছেন, এই স্কুল থেকে হাজারো শিক্ষার্থী পাস করেছেন। তাদের যে কেউ পুনর্মিলনীতে অংশ নিতে চাইলে নাম নিবন্ধন করতে পারবেন। কক্সবাজার জেলা পরিষদ ভবন, হোসেন ব্রাদার্স এবং বাজারঘাটার প্রিমিয়ার ব্যাংকের শাখায় নিবন্ধন করা যাবে। এ ছাড়া প্রিমিয়ার ব্যাংকে অনলাইনেও নিবন্ধন ফি জমা দেওয়া যাবে। প্রয়োজনে যোগাযোগ-০১৬৭৫৮১১৬১১ ও ০১৬১৫০০৫৩৬৮।