কক্সবাজারবাণীর সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই ইয়াবা পাচার মামলার পলাতক আসামি আবদু শুক্কুরের কাছে পত্রিকার ‘উপদেষ্টা সম্পাদক’ পদ বিক্রি এবং হলুদ সাংবাদিকতার কারণে কক্সবাজারবাণী পত্রিকার সম্পাদক ফরিদুল মোস্তফা খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের শহীদ সরণি সড়কের ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, শহর থেকে প্রকাশিত কক্সবাজারবাণী পত্রিকাটি ব্যবহার করে ফরিদুল মোস্তফা খান বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশ করে হলুদ সাংবাদিকতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রথম আলোর কক্সবাজারের স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক কুরুচিপূর্ণ মিথ্যা সংবাদ পরিবেশন করে।