কক্সবাজারে অগ্নিকাণ্ডে ২৫ বাড়ি ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার (রাডার স্টেশনের নিচে) কবরস্থানপাড়ায় গতকাল বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে পাঁচজন নারী-শিশুসহ ১১ জন আহত হন। পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, কবরস্থানপাড়ার দুলালের ভাড়া বাসায় ভেজাল আচার তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত্র হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দুই ঘণ্টায় ২৫টি বাড়ি পুড়ে যায়। সদর মডেল থানার ওসি মো. শাহজাহান জানান, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।