কক্সবাজারে অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের দক্ষিণ মুহুরীপাড়ায় গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নয়টি অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
চট্টগ্রাম (দক্ষিণ) বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদুল হক ওই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ বিদ্যুৎ-সংযোগ চালু করার দায়ে মুহুরীপাড়ার খোরশেদ আলমকে ১৫ হাজার, মনির আহমদকে ২০ হাজার, মোহাম্মদ শাহজাহানকে ৩০ হাজার, মাহফুজুর রহমানকে ৩০ হাজার, ওমর আলীকে ছয় হাজার, নুর মোহাম্মদকে এক হাজার, মফিজকে ৩০ হাজার, সামশুল হককে দুই হাজার ও আনোয়ার হায়দারকে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।