দেশব্যাপী শুরু হতে যাওয়া প্রথম আলো-গ্রামীণফোন আইটি উ ৎসব কক্সবাজারে অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। শহরের প্রাণকেন্দ্রে কক্সবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ওই দিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই উ ৎসব চলবে।উ ৎসবকে সফল ও জাঁকজমক করে তুলতে গতকাল শুক্রবার বিকেল চারটায় সমুদ্রসৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টের ঝাউবাগানে বন্ধুসভার সদস্যদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।বন্ধুসভা জেলা কমিটির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিল তাফরিহা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় প্রথমবারের মতো শুরু হতে যাওয়া প্রথম আলো-গ্রামীণফোন আইটি উ ৎসবের লক্ষ্য, উদ্দেশ্য এবং বন্ধুদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস।আব্দুল কুদ্দুস বলেন, প্রথম আলো ১৩ বছর ধরে সমাজে যা কিছু ভালো, তার জন্য কাজ করে আসছে। মাদক ও এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনামূলক কর্মসূচির পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের জন্য গণিত উ ৎসব ও ভাষা উ ৎসব করে আসছে। আর এখন দেশব্যাপী শুরু হচ্ছে আইটি উ ৎসব। বিশেষ করে তরুণ প্রজন্মকে ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এই উ ৎসবের আয়োজন। এই উ ৎসব সোনার এই বাংলাকে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়তে বড় ভূমিকা রাখবে। তাই উ ৎসব সফল করতে বন্ধুসভার সদস্যদের কঠিন দায়িত্ব পালন করতে হবে।বন্ধুসভার সভাপতি মো. মুহিউদ্দিন বলেন, ‘কক্সবাজারের বন্ধুরা বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকতে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম (নয় কিলোমিটার দীর্ঘ) “বদলে যাও বদলে দাও” শীর্ষক শপথ ব্যানার প্রদর্শনীর শোভাযাত্রা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইটি উ ৎসব করেও সেই প্রমাণ আমরা অক্ষুণ্ন রাখতে চাই।’ এর সপক্ষে যুক্তি তুলে ধরে বক্তৃতা করেন বন্ধুসভার উপদেষ্টা বিশ্বজি ৎ পাল, দিদারুল আলম, চন্দনকান্তি দাশ, বন্ধুসভার সহসভাপতি নোমান হেলালী, যুগ্ম সম্পাদক সুবর্ণা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি কাজী মিজানুর রহমান, সহসভাপতি আনোয়ার জাহেদ, সাংগঠনিক সম্পাদক তসলিমা আকতার, মো. রিদুয়ানুল হক প্রমুখ।