কক্সবাজারে আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর, দগ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাহারছড়া কবরস্থানপাড়ায় গতকাল শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হন চারজন।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল মজিদ জানান, গ্যাস সিলিন্ডার থেকে প্রথমে সেলিমের বসতবাড়িতে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে। এতে আরও তিনটি বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে দগ্ধ হন পারভেজ, মো. সেলিম, রিপন শর্মা ও শাহেদ উল্লাহ। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন চৌধুরী জানান, অগ্নিদগ্ধ পারভেজের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে।