কক্সবাজারে আজ আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে আজ বুধবার সকালে শুরু হচ্ছে দিনব্যাপী আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতা। সার্ফিং দ্য নেশনসের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের বাসিন্দা টম বাওয়ার সকাল আটটায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সার্ফিং বাংলাদেশের সভাপতি ও দেশের প্রথম সার্ফার জাফর আলম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন ও জাপানের ৩৫ জন এবং কক্সবাজারের সার্ফিং বাংলাদেশ ক্লাবের ৪৫ জন প্রতিযোগী এতে অংশ নেবেন। সন্ধ্যা ছয়টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।