কক্সবাজারে আজ থেকে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের শহীদ দৌলত মাঠে (পাবলিক হল) আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বইমেলা। কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। আজ বিকেলে মেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বইমেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব তাপস রক্ষিত জানান, মেলায় দেশের অর্ধশতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।