কক্সবাজারে আজ বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে আজ শুক্রবার শুরু হচ্ছে আট দিনব্যাপী বইমেলা। প্রথমাসহ ঢাকার ৩৭টি প্রকাশনী মেলায় অংশ নেবে।আজ বিকেলে বইমেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহামঞ্চদ জয়নুল বারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্যিক, লেখক ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গণ-গ্রন্থাগারের উদ্যোগে জেলা প্রশাসন ও বাংলাদেশ জ্ঞান-সৃজনশীল প্রকাশনার যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মুক্ত আলোচনা, লেখক-পাঠক সমাবেশ, সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খন্দকার জহিরুল ইসলাম জানান, মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হবে।