কক্সবাজারে আজ সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের আট উপজেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের সহসভাপতি ও উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজালাল চৌধুরীর মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ উখিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক রয়েছেন। বিএনপি হরতালের প্রতি সমর্থন দিয়েছে। হরতালের সমর্থনে গতকাল বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যার মধ্যে শাহজালাল চৌধুরীকে মুক্তি দেওয়া না হলে পরবর্তী সময়ে লাগাতার হরতাল দিয়ে পর্যটন শহর কক্সবাজারকে অচল করে দেওয়া হবে। এ সময় কিছু হলে তার দায়দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে।