কক্সবাজারে আজ সাত দিনব্যাপী বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হচ্ছে সাত দিনব্যাপী বইমেলা।
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল চারটায় বইমেলার উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভুঁইয়া শরিফুল ইসলাম প্রধান।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ঘরে ঘরে বই পৌঁছে দেওয়া এবং বই কিনতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাত দিনের এই বইমেলা।
সূত্র জানায়, ২৩ এপ্রিল পর্যন্ত চলা এই বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রথমা, সময়, কাকলী, অংকুরসহ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ৪০টি এবং কক্সবাজারের আটটি প্রকাশনাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বইমেলায় সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র।