কক্সবাজারে আয়কর মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। গতকাল শনিবার সকালে কক্সবাজার আয়কর কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সাংসদ সাইমুম সরওয়ার।
চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর কর কমিশনার ও কক্সবাজার আয়কর মেলা-২০১৫ উদ্যাপন কমিটির সভাপতি মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হুসেইন আহমেদ।
আরও বক্তব্য দেন কক্সবাজার কর আইনজীবী সমিতির সভাপতি ছৈয়দুল হক, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রথম সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (সদর মডেল থানা) রকিবুল হাসান, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী প্রমুখ।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই মেলা চলবে।