কক্সবাজারে ইউনিয়ন ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রশিদ শপিং কমপ্লেক্স (২য় তলা), বদরখালী, চকরিয়ায় ইউনিয়ন ব্যাংকের নতুন শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে৷ উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রধান মো. রুহুল আমিন, আইসিটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, শাখা ব্যবস্থাপক জাকের হোসেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷