কক্সবাজারে উত্তরণ কলেজ ভবনের ভিত্তিফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে উত্তরণ কলেজ ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন l প্রথম আলো
কক্সবাজারে উত্তরণ কলেজ ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন l প্রথম আলো

কক্সবাজার শহরের বাইপাস সড়কে উত্তরণ স্কুল অ্যান্ড কলেজে কলেজ ভবনের ভিত্তিফলন উন্মোচন অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়। ভিত্তিফলক উন্মোচন করেন বায়তুশ শরফের পীর বাহারুল উলুম শাহ সুফি মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন।
উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি এই স্কুল ও কলেজ পরিচালনা করছে। দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের শিক্ষিত করতে অভ্যন্তরে ১৯৯৭ সালে উত্তরণ প্রাথমিক বিদ্যালয় চালু করা হয়। কয়েক বছরের মধ্যে তা মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বর্তমানে কলেজ শাখায় সম্প্রসারিত হচ্ছে।
উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ ও উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এম সিরাজুল ইসলাম।
বক্তব্য দেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেিমর প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম, সাংবাদিক তোফায়েল আহমদ, শামশুল হক, উত্তরণ গৃহায়ণ সমিতির মহাব্যবস্থাপক দেলোয়ার হোসাইন প্রমুখ।
সমিতির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের শিক্ষা নিশ্চিত করতে আগামী শিক্ষাবছর থেকে উত্তরণ কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এর আগে কলেজ ভবন তৈরি করা হবে। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন।