কক্সবাজারে কাজল সমর্থক বিএনপির মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিধাবিভক্ত কক্সবাজার জেলা বিএনপির একাংশ (সাংসদ কাজল গ্রুপ) গতকাল মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়কে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে এই শোভাযাত্রা হলেও সাধারণ মানুষ মনে করছে, এটি সাংসদ লুৎফুর রহমান কাজলের আগামী নির্বাচন উপলক্ষে মহড়া। বিকেল পাঁচটায় শহরের সার্কিট হাউস সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কের হাশেমিয়া আলিয়া মাদ্রাসা গেট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বিএনপির সাংসদ লুৎফুর রহমান কাজল এতে নেতৃত্ব দেন। এর আগে কক্সবাজার পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, সাবেক বিএনপির সাংসদ আলমগীর মাহফুজ উল্লাহ, রামু উপজেলা বিএনপির সভাপতি আহমদুল হক চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল আজিম খান, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহামঞ্চদ আলী, জেলা যুবদলের সভাপতি মোহামঞ্চদ আবদুল্লাহ প্রমুখ।