প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেছেন, ৩১ মার্চ নির্বাচনের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা উপজেলার পোকখালী ও চৌফলদণ্ডি ইউনিয়নের কেন্দ্র দখল করলে ওই দিন (ভোটের দিন) কক্সবাজারে হরতাল পালন করা হবে।
গতকাল শনিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সাংবদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
ভোটের দিন হরতাল আহ্বান প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী জি এম রহিমুল্লাহ বলেন, নির্বাচনের দিন দেশের কোথাও হরতাল ডাকা হয়নি ঠিক, কিন্তু আমরা সেই ইতিহাস সৃষ্টি করতে চাই।