কক্সবাজারে গ্রেপ্তার জামায়াতের ৩৫ কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা জামায়াতে ইসলামী পরিচালিত বেসরকারি সংস্থা ওয়ার্ল্ভ্র অ্যাসেম্বলি ফর মুসলিম ইয়ুথের (ওয়ামি) ৩৫ কর্মীকে গতকাল রোববার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম মো. আবদুর রহিম রিমান্ড নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, আদালত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন এবং তাঁদের বিরুদ্ধে নিজ নিজ থানায় কোনো মামলা আছে কি না পুলিশকে তা খতিয়ে দেখতে বলেছেন। গত শনিবার কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার হোটেল আল-বাট্রস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।