কক্সবাজারে চার মানব পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারীসহ চারজনকে আটক করা হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ও কাটবনিয়ায় গ্রাম থেকে গতকাল শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর আবুল কালাম, মো. হোসেন ও মো. গফুর।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, আবুল কালাম তালিকাভুক্ত মানব পাচারকারী। মো. হোসেন ও মো. গফুরের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে থানায় মামলা রয়েছে। এ ছাড়া উখিয়ার কুতুপালং শরণার্থীশিবির থেকে বৃহস্পতিবার মানব পাচারের অভিযোগে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।