কক্সবাজারে ছাত্রলীগের গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের টেকপাড়ার কালুরদোকান এলাকায় গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের অবরোধ-বিরোধী মিছিল থেকে একাধিক গুলিবর্ষণের ঘটনায় চার পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ বলেন, ছাত্রলীগের মিছিলটি কালুরদোকান পর্যন্ত গেলে ছাত্রশিবিরের ক্যাডাররা গুলিবর্ষণ শুরু করে। এতে চার পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।