কক্সবাজারে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পেশকারপাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে শাহজাহান (২৮) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে তাঁর বাবা মৌলবি মোহাম্মদ ইউনুসকে (৭০) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাঘাতে জখম হয়েছেন তাঁর মা-ও। এরপর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিন।পুলিশের দেওয়া তথ্যমতে, মৌলবি ইউনুসকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আর মা জাহানারা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কক্সবাজারের সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহজাহান মাদকাসক্ত। তিনি অনেক দিন ধরেই বেকার। মা-বাবার সঙ্গে একই বাড়িতে থাকেন। কিছুদিন আগে তিনি বিয়ে করেন।কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি) কামরুল হাসান গতকাল রাতে জানান, শাহজাহান ঠিক কী কারণে তাঁর বাবা ও মাকে ছুরিকাঘাত করেছেন, তা এখনো বের করা যায়নি।