কক্সবাজারে ছয় দিনের ট্রাফিক সপ্তাহ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শহর কক্সবাজারে প্রথমবারের মতো ছয় দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ শুরু হচ্ছে কাল ১৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে শোভাযাত্রা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারপত্র বিলি, ট্রাফিক আইন সম্পর্কে লোকজনকে ধারণা, গাড়িচালকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ, গাড়ির হেডলাইটে কালি লেপন ও ‘কক্সবাজারে কেমন ট্রাফিক চাই’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর সংবাদ সম্মেলন করে ট্রফিক সপ্তাহের বিস্তারিত তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার, কক্সবাজার সদর মডেল থানার ওসি কামরুল হাসান প্রমুখ।পুলিশ সুপার বলেন, পর্যটন শহর কক্সবাজারে লাখ লাখ মানুষ ভ্রমণে আসেন। কিন্তু অপরিকল্পিত যোগাযোগব্যবস্থার কারণে তাঁদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।