কক্সবাজারে জাতীয় ঘুড়ি উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতে গতকাল শুক্রবার দুই দিনের জাতীয় ঘুড়ি উৎসব শুরু হয়েছে। ‘হট এয়ার বেলুন’ উড়িয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।উৎসবে পকেট কাইট, ড্রাগন কাইট, জেলি ফিশসহ বহু ধরনের রং-বেরঙের ঘুড়ি ওড়ানো হয়। এ ছাড়া সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন, জলক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় ঘুড়ি উৎসবের সভাপতি ম. তামিম, সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী।