কক্সবাজারে জাতীয় পার্টির পরিচিতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টি কক্সবাজার জেলা কমিটির প্রথম পরিচিতি সভা গতকাল সোমবার বিকালে শহরের লালদীঘির পাড়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি কবির আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ, সদস্য খোরশেদ আরা হক, মুফিজুর রহমান প্রমুখ।
গত ১৪ সেপ্টেম্বর কাউন্সিলদের ভোটে কবির আহমদ সওদাগর সভাপতি ও মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।