কক্সবাজারে জাতীয় শুদ্ধাচার কৌশল নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে কর্মরত সব বেসরকারি সংস্থার (এনজিও) উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
গতকাল রোববার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও এনজিওদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে জেলা প্রশাসক মো. রুহুল আমিন এ কথা বলেন।
বাংলাদেশে কর্মরত এনজিওগুলোর সমন্বয়কারী সংস্থা ‘এডাব’ এ সেমিনারের আয়োজন করে। এতে জেলায় কর্মরত ৫২টি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।
এডাব সভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় জাতীয় শুদ্ধাচার কৌশল ও এনজিওদের করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন।
মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান হাকিম, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান প্রমুখ।
মূল প্রবন্ধে বলা হয়, যেকোনো সংগঠন কিংবা প্রতিষ্ঠানে ন্যায়সংগত আচরণ, স্বচ্ছতা-জবাবদিহি অর্জনের জন্য শুদ্ধাচার কৌশল একটি প্রায়োগিক পরিকল্পনা।