কক্সবাজারে জাল নোটসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান সড়কের ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে থেকে র‌্যাবের সদস্যরা গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এক হাজার টাকার ১৩টি জাল নোটসহ আবদুর রহিম (২৫) নামের এক যুবককে আটক করেছেন। রহিম শহরের মধ্যম বাহারছড়ার আলী হোসেনের ছেলে।
র‌্যাব-৭ কক্সবাজার অঞ্চলের পরিচালক মেজর সরওয়ার-ই-আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, জাল নোট নিয়ে ওই যুবক বিভিন্ন দোকানে কেনাকাটা করার সময় তাঁকে আটক করা হয়। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।