কক্সবাজারে জাসদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বিকেলে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শহরের লালদীঘিরপাড়ে দলীয় কার্যালয়ে জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন, সহসভাপতি অলক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোহামঞ্চদ হোসাইন, রফিক উদ্দিন, মোজাম্মেল হোসাইন, আবদু শুক্কুর, গিয়াস উদ্দিন, রাজা মিয়া, রমজান মিয়া, মিজানুর রহমান প্রমুখ।নঈমুল হক চৌধুরী বলেন, ১৯৭২ সালে ৩১ অক্টোবর জন্ম নেওয়া জাসদ বিগত ৪০ বছর ধরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, স্বৈরতন্ত্রের বিকল্পে গণতন্ত্র, সমাজ বদলের লড়াইয়ের পক্ষে কোনো আপস করেনি। এখনো যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করাসহ নানা অপশক্তির বিরুদ্ধে জনমত তৈরি করে আসছে দলটি। যুদ্ধাপরাধীর দল জামায়াত-শিবিরের নৈরাজ্য, সন্ত্রাসের বিরুদ্ধে জাসদ বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করা হয়।