কক্সবাজারে ঝুঁকিতে ১২ তলা ভবন নির্মাণকাজ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে নির্মিতব্য ১২ তলা ভবনের (হোটেল ওয়ার্ল্ড বিচ) নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। কারণ, যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে। ফলে বেকায়দায় পড়েছেন শতকোটি টাকা বিনিয়োগকারী দুই শতাধিক গ্রাহক। অনিয়ম, দুর্নীতি এবং ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের দায়ে গত বুধবার বিকেলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কারিগরি উপকমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলম এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখেন। যদিও ভবনটির নির্মাণকাজ বর্তমানে ১২ তলা পর্যন্ত শেষ হয়েছে। সঙ্গে আগামী সাত দিনের মধ্যে অনিয়ম-দুর্নীতির ব্যাপারে ব্যাখ্যা দিতে ভবনের নির্মাণ প্রতিষ্ঠান আরএফ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।