কক্সবাজারে টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে গত রোববার রাতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় (টমটম) ওড়না পেঁচিয়ে মুন্নী বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মুন্নী শহরের আলীরজাহাল এলাকার আবদুস সবুরের স্ত্রী।
মুন্নীর ছোট বোন ফাতেমা বেগম জানান, মুন্নী সপরিবারে ঢাকায় বসবাস করতেন। চার দিন আগে তিনি কক্সবাজার বেড়াতে আসেন। রোববার রাত সাড়ে ১০টায় তাঁর ঢাকায় ফেরত যাওয়ার কথা ছিল।
বাসের কাউন্টারে যাওয়ার সময় টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে মুন্নী বেগম গাড়ি থেকে পড়ে যান। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক মুন্নী বেগমকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার মুন্নীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।