কক্সবাজারে ডিজিটাল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে (শহীদ দৌলত ময়দান) গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা। বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। জেলা প্রশাসন ও ডাচ্-বাংলা ব্যাংক যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। আজ শনিবার সন্ধ্যায় মেলা শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, আজকের ছাত্ররা ডিজিটাল বাংলাদেশ গড়ার হাতিয়ার। তাই বর্তমান সরকার সারা দেশের ২০ হাজার বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করেছে।