কক্সবাজারে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের পাবলিক হল মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা। বিকেল চারটায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক শিশু সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আহসানুল হক প্রমুখ।শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি ও নির্মল বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী এ মেলার আয়োজন করে। আহসানুল হক বলেন, আনন্দমেলায় শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলবে।