কক্সবাজারে দুই কেজি কোকেন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল গ্রামে গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় দুই কেজি কোকেন উদ্ধার করেছে। এর আনুমানিক মূল্য এক কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, সিলেট থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মুক্তারকুল নামক স্থানে পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়।