কক্সবাজারে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের শহরতলিতে অবস্থিত জেলার প্রধান বাস টার্মিনালসংলগ্ন লারপাড়ায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বেলা সাড়ে তিনটার দিকে টার্মিনালসংলগ্ন এলাকায় ট্যাবলেট বিক্রির সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: টেকনাফের ডেইলপাড়ার শফিউল আলম (২৫) ও আবু তাহের (২৭) এবং কলেরছড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (২৪)।গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাশরুল, আনিস ও জাহিদ ক্রেতা সেজে ট্যাবলেট কিনতে গিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।