কক্সবাজারে দেড় হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের ঝাউতলা গাড়িরমাঠ এলাকার হোটেল জামানে গত শুক্রবার রাত আটটায় র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে এক হাজার ৪৮০টি ইয়াবা বড়িসহ মো. তেহেরান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। তেহেরান পৌরসভার পশ্চিম বাহারছড়ার মনির আহমদের ছেলে।র্যা ব-৭ কক্সবাজার অঞ্চলের এক কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করে বলেন, তেহেরান টেকনাফ থেকে ইয়াবা বড়ি এনে হোটেল জামানে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন। তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়। জব্দ ইয়াবার মূল্য প্রায় ছয় লাখ টাকা। কক্সবাজার সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন।