কক্সবাজারে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নারীর ওপর নির্যাতন বন্ধ এবং ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজার শহরের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক বিভাগ বাংলাদেশ সাংস্কৃতিক ইউনিয়ন।ইউনিয়নের আহ্বায়ক নন্দিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঈপ্সিতা চক্রবতী, সৌরভ দেব, আশুতোষ রুদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যসচিব দীপক শর্মা, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক শংকর বড়ুয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ প্রমুখ। দীপক শর্মা বলেন, ধর্ষণ শুধু নারীর নয়, মানবতার ওপর করা হচ্ছে। তাই মানবতা রক্ষার্থে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। ঈপ্সিতা চক্রবর্তী বলেন, ধর্ষণের মতো সহিংস ঘটনাগুলো বারবার ঘটে চললেও আপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ কারণে নারীর স্বাধীন চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে।