কক্সবাজারে নাশকতা প্রতিহতে কাজ করবে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ ও নাশকতা প্রতিহত করতে মাঠে নামছে ছাত্রলীগ। গতকাল বুধবার সকালে শহরের লালদীঘির পাড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান বলেন, কাল শুক্রবার শহীদ দৌলত ময়দানের সমাবেশ থেকে নাশকতাবিরোধী কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থাকবেন।
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ বলেন, কক্সবাজারে সাম্প্রদায়িক অপশক্তি মাথাছাড়া দিয়ে উঠছে। হরতাল-অবরোধের নামে ভাঙচুর-নাশকতা ও নৈরাজ্য চালাচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অপশক্তির এই আস্ফালন প্রতিরোধে কাজ করবেন নেতা-কর্মীরা।